Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আলিপুরদুয়ারের বীরপাড়ায় বাস দুর্ঘটনা, মৃত্যু ২ জনের

আলিপুরদুয়ারের বীরপাড়ায় বাস দুর্ঘটনা, মৃত্যু ২ জনের
  • ২৭ জুন, ২০২৫ ১৯:০৬
Prefer us on Google

আজ, শুক্রবার সন্ধ্যায় আলিপুরদুয়ারের বীরপাড়ার চৌপথি সংলগ্ন ফালাকাটা রোডে একটি বাস উল্টে মৃত্যু হল দু'জনের। জখম আরও ৫ জন। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন বিনয় দাস এবং নীলকমল দত্ত। দু’জনেরই বয়স প্রায় ৪০। অপরদিকে, জখমদের উদ্ধার করে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা জানান, সামনে থেকে আসা একটি বাইককে বাঁচাতে গিয়েই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর আচমকাই সেটি উল্টে যায়। বিনয় দাস ওই বাসেরই কন্ডাক্টর। তাঁর মৃত্যু হয়েছে। নীলকমলবাবুও পরিবহণ কর্মী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ