Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে আজ ভারতে ব্রিটিশ বিদেশমন্ত্রী

আজ ভারতে আসছেন ব্রিটিশ বিদেশমন্ত্রী ডেভিড ল্যামি। আর্থিক ও অভিবাসন সম্পর্ককে আরও মজবুত করা এবং ব্রিটিশ ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি করাই এই সফরের প্রধান লক্ষ্য।

দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে আজ ভারতে ব্রিটিশ বিদেশমন্ত্রী
  • ৭ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: আজ ভারতে আসছেন ব্রিটিশ বিদেশমন্ত্রী ডেভিড ল্যামি। আর্থিক ও অভিবাসন সম্পর্ককে আরও মজবুত করা এবং ব্রিটিশ ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি করাই এই সফরের প্রধান লক্ষ্য। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা সারবেন তিনি। পহেলগাঁও হামলা ও তার পরবর্তী সময়ে ভারত-পাক উত্তেজনা নিয়েও তিনি বক্তব্য রাখতে পারেন। ল্যামি বলেছেন, বিদেশমন্ত্রী হিসেবে ভারত ছিল আমার প্রথম দিকের সফরগুলির একটি। তারপর থেকে আমাদের সম্পর্ক আরও মজবুত হয়েছে। আমাদের দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, সংস্কৃতি ও মানুষের মধ্যে বন্ধন আরও গভীর করাই এই সফরের উদ্দেশ্য। সম্প্রতি ভারত ও ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করেছে। সেই প্রসঙ্গ উল্লেখ করে বিদেশমন্ত্রী ল্যামি বলেছেন, মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার মধ্য দিয়ে আমাদের উচ্চাশা শুরু হয়েছে। একটি নতুন বিশ্ব গড়ে তোলার জন্য আমরা ভারতের সঙ্গে একটি আধুনিক অংশীদারিত্ব গড়ে তুলছি। আমরা আরও এগিয়ে যেতে চাই যাতে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা যায়। উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়ন, জলবায়ু সঙ্কট মোকাবিলায় ও অভিবাসন সংক্রান্ত অগ্রাধিকারের বাস্তবায়নে এবং আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে একযোগে কাজ করতে চাই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ