সংবাদদাতা, বারুইপুর: শ্বশুরবাড়ি থেকে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতার নাম আরবিনা খাতুন (২১)। তিনি ছয় মাসের গর্ভবতী ছিলেন। ঘটনাটি ঘটে শনিবার সকালে, জয়নগর থানার পদ্মেরহাট নুরুল্লাপুরে। অভিযোগ, শ্বাসরোধ করে ওই বধূকে খুন করে ঝুলিয়ে দিয়েছেন স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী সহ অন্যরা। জয়নগর থানার পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতার বাপের বাড়ি থেকে জানিয়েছে, জয়নগরের খাকুড়দা এলাকার বাসিন্দা ছিলেন আরবিনা। তাঁর সঙ্গে বিয়ে হয়েছিল আজিম সর্দারের। অভিযোগ, বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হতো আরবিনাকে। অস্বীকার করলে চলতো শারীরিক ও মানসিক অত্যাচার। ওঁরাই খুন করেছে আমাদের মেয়েকে। দোষীদের কড়া শাস্তি চাই।



