Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কীটনাশক খেয়ে বধূর মৃত্যু, গ্রেপ্তার বাবা আর ছেলে

সম্পত্তি, সোনার গয়না আত্মসাতের উদ্দেশ্যে অত্যাচার মাকে। অভিযোগ, ছেলে, বউমা ও স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন তারকেশ্বর থানার অন্তর্গত তালপুর পঞ্চায়েতের নস্করপুরের বাসিন্দা তনুশ্রী সামন্ত (৪৫)। গত ১৫ আগস্ট সকাল ৯টা নাগাদ বিষ খান তিনি।

কীটনাশক খেয়ে বধূর মৃত্যু, গ্রেপ্তার বাবা আর ছেলে
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: সম্পত্তি, সোনার গয়না আত্মসাতের উদ্দেশ্যে অত্যাচার মাকে। অভিযোগ, ছেলে, বউমা ও স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন তারকেশ্বর থানার অন্তর্গত তালপুর পঞ্চায়েতের নস্করপুরের বাসিন্দা তনুশ্রী সামন্ত (৪৫)। গত ১৫ আগস্ট সকাল ৯টা নাগাদ বিষ খান তিনি। 

Advertisement

তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল থেকে তাঁকে  আরামবাগে স্থানান্তর করা হয়। ১৬ আগস্ট ভোরে মৃত্যু হয় ওই মহিলার। মৃত্যুর খবর পেয়ে তনুশ্রীর বাপের বাড়ি গুড়াপ থেকে ছুটে আসেন পরিবারের সদস্যরা। তনুশ্রীকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ জানায় পরিবার। অভিযোগের পর বেপাত্তা হয়েছিলেন তনুশ্রীর স্বামী ও ছেলে। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর শনিবার ভোরে জামালপুর চকদিঘি থেকে গ্রেপ্তার হয় দু’জন। ধৃত স্বামীর নাম বঙ্কিমচন্দ্র সামন্ত, আর সৌম্যদীপ হল ছেলে। পুলিশ শনিবার ধৃতদের চন্দননগর আদালতে পাঠায়। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Advertisement
সম্পর্কিত সংবাদ