Bartaman Logo
৯ জুন, ২০২৬

বর-কনের পরিবারকে মারধর যোগীরাজ্যে

‘দলিত হয়েও বিয়েবাড়ি ভাড়া কেন?’ এমন প্রশ্ন তুলে দলিত পরিবারের উপর হামলা চালাল একদল দুষ্কৃতী। ঘটনাটি উত্তরপ্রদেশের বালিয়া জেলার রাসরাতে।

বর-কনের পরিবারকে মারধর যোগীরাজ্যে
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বালিয়া: ‘দলিত হয়েও বিয়েবাড়ি ভাড়া কেন?’ এমন প্রশ্ন তুলে দলিত পরিবারের উপর হামলা চালাল একদল দুষ্কৃতী। ঘটনাটি উত্তরপ্রদেশের বালিয়া জেলার রাসরাতে। স্থানীয় সূত্রে খবর, বিয়ের অনুষ্ঠানের জন্য হলঘর ভাড়া নিয়েছিল একটি দলিত পরিবারটি। এনিয়ে উচ্চবর্ণের লোকজনের রোষের মুখে পড়তে হয় তাঁদের। শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ আচমকাই বিয়ের অনুষ্ঠানেই হানা দেয় অন্তত ১৫ থেকে ২০ জন দুষ্কৃতী। তাদের হাতে লোহার রড ও লাঠিসোটা ছিল। বিয়ের অনুষ্ঠানে ঢুকে দলিত পরিবারটিকে গালিগালাজ শুরু করে তারা। দলিত হয়েও কেন তারা বিয়েবাড়ি ভাড়া নিয়েছে, প্রশ্ন তোলা হয়। দলিত পরিবারের সদস্যদের মারধর করা হয়। বর-কনেকেও হেনস্তার শিকার হতে হয়। দুষ্কৃতীদের মারে দু’জন জখম হয়েছেন। শনিবার আক্রান্ত পরিবারের সদস্য রাঘবেন্দ্র গৌতম স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ