Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

পাত্রী ১৩, পাত্র ৪০! বাল্য বিবাহ নিয়ে বিতর্ক তেলেঙ্গানায়

৪০ বছরের পাত্রের কনে ১৩ বছরের বালিকা! আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাল্যবিবাহ তেলেঙ্গানায়। রাঙ্গা রেড্ডি জেলার এই ঘটনায় অষ্টম শ্রেণির ওই পড়ুয়াকে উদ্ধার করেছে শিশু সুরক্ষা কমিশন।

পাত্রী ১৩, পাত্র ৪০! বাল্য বিবাহ নিয়ে বিতর্ক তেলেঙ্গানায়
  • ২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: ৪০ বছরের পাত্রের কনে ১৩ বছরের বালিকা! আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাল্যবিবাহ তেলেঙ্গানায়। রাঙ্গা রেড্ডি জেলার এই ঘটনায় অষ্টম শ্রেণির ওই পড়ুয়াকে উদ্ধার করেছে শিশু সুরক্ষা কমিশন। গ্রেপ্তার অভিযুক্ত পাত্র, তাঁর স্ত্রী, কিশোরীর মা, পুরোহিত ও ঘটক। কিশোরীকে আপাতত হোমে পাঠিয়েছে প্রশাসন। সেখানে তাঁর কাউন্সেলিং চলছে। জানা যাচ্ছে, অভিযুক্ত পাত্রের নাম শ্রীনিবাস গৌর। তিনি বিবাহিত। অভিযুক্তের বাড়িতে মা ও ভাইয়ের সঙ্গে ভাড়া থাকতেন কিশোরী। ঘটকের মাধ্যমে পরিবারের কাছে কিশোরীকে বিয়ের প্রস্তাব পাঠায় শ্রীনিবাস। গত মে মাসে ওই কিশোরীর একপ্রকার জোর করেই বিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে স্কুল শিক্ষিকাকে ঘটনার কথা জানান কিশোরী। তিনিই স্থানীয় তহসিলদার ও পুলিসের কাছে অভিযোগ জানান। পুলিস ইনসপেক্টর প্রসাদ জানিয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখে অভিযুক্তর বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের হতে পারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ