Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

পুরীর মন্দির চত্বরে ব্রেস্টফিডিং সেন্টার

পুরীর জগন্নাথ মন্দিরে শিশুদের নিয়েও আসেন অভিভাবকরা। মন্দিরে পুজো দিতে অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। কিন্তু, শিশুদের স্তন্যপান করাতে মায়েদের জন্য কোনও উপযুক্ত ব্যবস্থা সেখানে নেই।

পুরীর মন্দির চত্বরে ব্রেস্টফিডিং সেন্টার
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পুরী (পিটিআই): পুরীর জগন্নাথ মন্দিরে শিশুদের নিয়েও আসেন অভিভাবকরা। মন্দিরে পুজো দিতে অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। কিন্তু, শিশুদের স্তন্যপান করাতে মায়েদের জন্য কোনও উপযুক্ত ব্যবস্থা সেখানে নেই। এবার সেই সমস্যা মেটাতে উদ্যোগী কর্তৃপক্ষ। মন্দির প্রাঙ্গণেই তৈরি হচ্ছে ব্রেস্টফিডিং সেন্টার। এব্যাপারে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান অরবিন্দ পাধি জানিয়েছেন, প্রতিদিন অসংখ্য মহিলা সন্তানকে নিয়ে মন্দিরে আসেন। অনেক শিশুই কেবল মাতৃদুগ্ধের উপর নির্ভরশীল। তাই তাদের যাতে কোনও সমস্যায় পড়তে হয় না, তা নিশ্চিত করতেই মন্দিরের প্রশাসনিক ভবনের সামনে আলাদা কেন্দ্র করা হচ্ছে। স্বাস্থ্যকর ওই ব্রেস্টফিডিং সেন্টারে যথোপযুক্ত গোপনীয়তা ও সুরক্ষা ব্যবস্থা থাকবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ