Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রঘু ডাকাতের চিঠির প্রসঙ্গ টেনে মোদিকে কটাক্ষ ব্রাত্য বসুর

ভোটমুখি বাংলায় সম্প্রতি রাজ্যবাসীকে খোলা চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই চিঠির শুরুতেই নরেন্দ্র মোদি উল্লেখ করেছেন, ‘আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী।

রঘু ডাকাতের চিঠির  প্রসঙ্গ টেনে মোদিকে কটাক্ষ ব্রাত্য বসুর
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটমুখি বাংলায় সম্প্রতি রাজ্যবাসীকে খোলা চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই চিঠির শুরুতেই নরেন্দ্র মোদি উল্লেখ করেছেন, ‘আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী।’ তারপরই লেখা, ‘জয় মা কালী।’ যে চিঠি নিয়ে এবার মোদিকে নিশানা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি টেনে আনলেন অতীতে রঘু ডাকাতদের চিঠির প্রসঙ্গ। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলেন, অতীতে ডাকাতরা যখন গৃহস্থের বাড়িতে ডাকাতি করতে যেতেন তখন তারা চিঠি পাঠাতেন। গৃহস্থকে পাঠানো চিঠিতে জয় মা কালী লেখা থাকত। আমরা যদি বিশু ডাকাত, রঘু ডাকাতের গল্প পড়ি, তাহলে তা দেখতে পাব। গৃহস্থের বাড়িতে স্বর্ণমুদ্রা, মোহর ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতরা জয় মা কালী সম্বোধন করে চিঠি পাঠাতেন। 

Advertisement

অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনী ‘অন্যায়’ কাজ করলে ‘ঝাঁটাপেটা’ করার নিদান দিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। এসআইআর প্রক্রিয়ায় আজ, শনিবার ভোটার তালিকা প্রকাশের কথা নির্বাচন কমিশনের। সেইসঙ্গে ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই প্রেক্ষপেটে শুক্রবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, কেন্দ্রীয় বাহিনীর যে কাজ সেটা তারা করুক। কিন্তু কোনো অন্যায় করলে কিংবা মানুষের উপর অত্যাচার করলে বাংলার মানুষ তার প্রতিবাদ করবে। ঝাঁটা হাতে মানুষ প্রস্তুত থাকবেন। ঝাঁটা হাতেই জবাব দেবেন।

সম্পর্কিত সংবাদ