Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বম্বে হাইকোর্টের নির্দেশ, বিসিসিআইকে ৫৩৮ কোটি টাকা দিতে হবে কোচি টাস্কার্সকে

বম্বে হাইকোর্টে ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের অবলুপ্ত দল কোচি টাস্কার্স কেরলকে সুদ-সহ ৫৩৮ কোটি টাকা দিতে হবে বিসিসিআইকে।

বম্বে হাইকোর্টের নির্দেশ, বিসিসিআইকে ৫৩৮ কোটি টাকা দিতে হবে কোচি টাস্কার্সকে
  • ১৮ জুন, ২০২৫ ১৯:০৬
Prefer us on Google

মুম্বই, ১৮ জুন: বম্বে হাইকোর্টে ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের অবলুপ্ত দল কোচি টাস্কার্স কেরলকে সুদ-সহ ৫৩৮ কোটি টাকা দিতে হবে বিসিসিআইকে। ২০১১ সালে কোচি টাস্কার্স কেরলের সঙ্গে চুক্তি ভাঙে বোর্ড। দাবি করা হয়, আইপিএলে খেলার জন্য যে ব্যাঙ্ক নিরাপত্তা দিতে হয় তা না কী কোচির মালিকরা দিতে পারেননি। যেটি দেওয়া কথা ছিল ওই বছরের মার্চ মাসের মধ্যে।

Advertisement

তবে কোচির পক্ষ থেকে জানানো হয়, স্টেডিয়াম সংক্রান্ত সমস্যা, শেয়ারহোল্ডারদের অনুমতি-সহ অন্যান্য কিছু সমস্যার জন্য তারা সঠিক সময়ে ব্যাঙ্ক নিরাপত্তার টাকা জমা করতে পারেনি। অভিযোগ এরপর আচমকাই কোচি টাস্কার্সের সঙ্গে চুক্তিভঙ্গ করে ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্তে বিরুদ্ধে আদালতের দ্বারস্থা হয় কোচির মালিকপক্ষ। ২০১৫ সালে আদালতের রায় তাদের পক্ষেই যায়। দেওয়া হয় আর্থিক ক্ষতিপূরণের নির্দেশও। তবে আদালতের সেই রায়ের সন্তুষ্ট হয়নি বিসিসিআই। রায়কে চ্যালেঞ্জ করে তারা। ব্যাঙ্ক নিরাপত্তা চুক্তির খেলাপ করেছে কোচি এই অভিযোগ করা হয়। পাশপাশি বলা হয়, ক্ষতিপূরণ না কী চুক্তির অঙ্কের থেকেও বেশ খানিকটা বেশি।

এরপর আজ, বুধবার বম্বে হাইকোর্টের বিচারপতি আর আই চাগলা বোর্ডের বিপক্ষেই রায় ঘোষণা করেন। জানান, অবিলম্বে কোচি টাস্কার্সকে ৫৩৮ কোটি টাকা সুদ সহ দিতে হবে বিসিসিআইকে। তবে বিশেষজ্ঞ মহলের ধারণা, ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এখনও সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে।  

সম্পর্কিত সংবাদ