ই-মেলে হুমকি, মোহালির একাধিক স্কুল-হাসপাতালে বোমাতঙ্ক
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

মোহালি, ১৭ ফেব্রুয়ারি: ফের বোমাতঙ্ক। চাঞ্চল্য ছড়াল পাঞ্জাবের মোহালির একাধিক স্কুল ও হাসপাতালে। আজ, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ আসা এই হুমকি ই-মেলে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মেলটিতে বলা হয়েছে, এদিন দুপুর ১টা ১১ মিনিটে বোমা ফাটবে মোহালির একাধিক স্কুল এবং একটি হাসপাতালে। যে বেসরকারি হাসপাতালে বোমা ফাটার হুমকি দিয়ে ই-মেল করা হয়েছে বর্তমানে সেখানেই ভর্তি রয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ফলে এই খবর আসার পরই নিরাপত্তা জোরদার করা হয়েছে হাসপাতাল এবং স্কুল চত্বরগুলিতে। জারি করা হয়েছে হাই অ্যালার্টও।

Advertisement

ওই স্কুলগুলি এবং হাসপাতালে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। আনা হয়েছে স্নিফার ডগও। রয়েছে বম্ব স্কোয়াড এবং পুলিশ আধিকারিকরাও। মোহালির পুলিশ সুপার হরমনদীপ সিং জানিয়েছেন, কোনওরকম ঝুঁকি নেওয়া হচ্ছে না। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান এই হুমকি ই-মেলটি খলিস্তান ন্যাশনাল আর্মির পক্ষ থেকেই পাঠানো হয়েছে।