Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬

কেরলের মুখ্যমন্ত্রীর বাসভবন ও কার্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে পুলিস

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কার্যালয় ও বাসভবন ক্লিফ হাউসে বোমা হামলার হুমকি। আজ, সোমবার সকালে ইমেইল মারফত এই হুমকি আসে বলে জানা গিয়েছে।

কেরলের মুখ্যমন্ত্রীর বাসভবন ও কার্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে পুলিস
  • ২৮ এপ্রিল, ২০২৫ ১৩:০৪
Prefer us on Google

কোচি, ২৮ এপ্রিল: কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কার্যালয় ও বাসভবন ক্লিফ হাউসে বোমা হামলার হুমকি। আজ, সোমবার সকালে ইমেইল মারফত এই হুমকি আসে বলে জানা গিয়েছে। শুধুই মুখ্যমন্ত্রীর কার্যালয় ও বাসভবনে নয়, বোমা হামলার হুমকি আসে কোচি আন্তর্জাতিক বিমানবন্দরেও। খবর পেয়েই ঘটনাস্থলগুলিতে পৌঁছে যায় পুলিস ও বোম্ব স্কোয়াড। মুখ্যমন্ত্রীর বাড়ি, কার্যালয়ে নিয়ে যাওয়া হয় স্নিফার ডগও।

Advertisement

আপাতত প্রত্যেকটি এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। যদিও মুখ্যমন্ত্রীর বাড়ি, কার্যালয় কিংবা কোচি বিমানবন্দরে কোনও বোমা বা বিস্ফোরক উদ্ধার হয়নি। তবে তল্লাশি চালাচ্ছে পুলিস। কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দিয়ে যে মেইলটি এসেছিল, তাতে বলা হয়েছিল দুপুর ২টার মধ্যে এয়ারপোর্ট খালি করুন। আরডিএক্স বিস্ফোরক রাখা রয়েছে সেখানে। যদিও সবটাই ভুয়ো বলে প্রাথমিক অনুমান পুলিসের। এর আগে দেশের বিভিন্ন স্কুল, বিশ্ববিদ্যালয় এমনকী মন্দিরেও এই ধরণের হুমকি মেইল এসেছিল। পরে খতিয়ে দেখা গিয়েছে সবটাই ভুয়ো। কোথা থেকে এসেছে এই হুমকি মেইলটি? পুলিস ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে নিরাপত্তা বাড়ানো হয়েছে কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে। নজরদারি চালাচ্ছে সিআইএসএফ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ