Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

পিনারাই বিজয়নের বাসভবনে বোমাতঙ্ক

ফের বোমা বিস্ফোরণের হুমকি ইমেল। এবারের লক্ষ্য কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবন ক্লিফ হাউস। তদন্তে নেমে পুলিস জানতে পারে, ওই হুমকি মেল ভুয়ো।

পিনারাই বিজয়নের বাসভবনে বোমাতঙ্ক
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: ফের বোমা বিস্ফোরণের হুমকি ইমেল। এবারের লক্ষ্য কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবন ক্লিফ হাউস। তদন্তে নেমে পুলিস জানতে পারে, ওই হুমকি মেল ভুয়ো। রবিবার বোমা বিস্ফোরণের হুমকি ইমেল পায় থাম্পানুর থানা। সেখানে লেখা ছিল, ক্লিফ হাউস উড়িয়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর বাসভবনে তল্লাশি চালায় ডগ আর বম্ব স্কোয়াড। তবে সন্দেহজনক কিছুই মেলেনি। এক পুলিস অফিসার বলেন, ‘গোটা বাড়ি খতিয়ে দেখা হয়। সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ