Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / হেলথ

বিওজিএস-এর ‘হেলথ মেলা ২০২৬’

মেয়েদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে দিতে সল্টলেকের সিটি সেন্টার ওয়ান-এ আয়োজিত হল ‘হেলথ মেলা ২০২৬’। বেঙ্গল অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি (বিওজিএস) আয়োজিত এই মেগা হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন বিশিষ্ট ফুটবলার জে আর ব্যারেটো।

বিওজিএস-এর  ‘হেলথ মেলা ২০২৬’
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মেয়েদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে দিতে সল্টলেকের সিটি সেন্টার ওয়ান-এ আয়োজিত হল ‘হেলথ মেলা ২০২৬’। বেঙ্গল অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি (বিওজিএস) আয়োজিত এই মেগা হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন বিশিষ্ট ফুটবলার জে আর ব্যারেটো। ছিলেন বিওজিএস-এর সভাপতি ডাঃ এম এম শামসুজ্জোহা, সম্পাদক ডাঃ তুলিকা ঝা, উপদেষ্টা ডাঃ দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় প্রমুখ। মেলার মূল লক্ষ্য ছিল সমাজের সুবিধাবঞ্চিত মেয়েদের উন্নত চিকিৎসা পরিষেবার আওতায় আনা। মেলায় ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার বিশেষ ব্যবস্থা। যেমন—ম্যামোগ্রাফি, এইচপিভি ডিএনএ টেস্ট, থ্যালাসেমিয়া পরীক্ষা, হাড়ের ঘনত্ব নির্ণয় ইত্যাদি। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে। প্রকল্পের অধীনে ১৩০০ ডোজ টিকা প্রদান করা হয়। 

Advertisement

বিওজিএস-এর সভাপতি ডাঃ শামসুজ্জোহা জানান, ‘সার্ভাইক্যাল ক্যান্সার থেকে মেয়েদের জীবন বাঁচাতে প্রয়োজন দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসার সুযোগ পৌঁছে দেওয়া’। কিশোরীদের স্বাস্থ্য, ক্যান্সার সচেতনতার পাশাপাশি মেলায় লাইভ সিপিআর প্রশিক্ষণ দেওয়া হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ