Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশে উদ্ধার পুরোহিতের দেহ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় এসেছে। তার পরেও বদলায়নি হিন্দু হত্যার ছবিটা। পদ্মাপারের এই প্রতিবেশী দেশে এবারে একটি মন্দিরের সেবায়েত তথা পুরোহিতকে নৃশংসভাবে খুনের ঘটনা সামনে এসেছে।

বাংলাদেশে উদ্ধার পুরোহিতের দেহ
  • ২৮ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

ঢাকা: তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় এসেছে। তার পরেও বদলায়নি হিন্দু হত্যার ছবিটা। পদ্মাপারের এই প্রতিবেশী দেশে এবারে একটি মন্দিরের সেবায়েত তথা পুরোহিতকে নৃশংসভাবে খুনের ঘটনা সামনে এসেছে। কক্সবাজার সদর উপজেলায় খুরুশকুল ইউনিয়নে রয়েছে সর্বজনীন শিবকালী মন্দির। সেই মন্দিরের সেবায়েত হিসাবে কাজ করতেন নয়ন সাধু (৪০)। ১৯ এপ্রিল থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিনদিন পরে মন্দির থেকে অনেক দূরে পার্বত্য এলাকার গভীর জঙ্গলে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, মন্দিরের জমি দখল নেওয়ার চেষ্টা করায় স্থানীয় কিছু মানুষের সঙ্গে নয়ন সাধুর বিরোধ চলছিল। তাঁকে অপহরণ করেছিল দুই ব্যক্তি। তবে খুন নাকি আত্মহত্যা, নিশ্চিত করে জানায়নি পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ