সংবাদদাতা, ময়নাগুড়ি: আজ, বুধবার সকালে পুকুর থেকে উদ্ধার হল ৬ বছরের শিশুর দেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির রামশাই গ্রাম পঞ্চায়েতের কাউয়াগাব এলাকায়। তদন্তকারী পুলিস অফিসার জানিয়েছেন, শিশুটির নাম বিক্রম ওঁরাও। এদিন সকালে শিশুটির বাবা ও মা মাঠে কাজ করতে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে একাই ছিল ওই শিশুটি। তাদের বাড়ির সামনে একটি পুকুর রয়েছে। মনে করা হচ্ছে, খেলা করার সময় কোনওভাবে সে পুকুরে পড়ে যায়।



