Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হিংসার ভোটে এগিয়ে বিএনপি, বাংলাদেশে দেদার বোমাবাজি-ছাপ্পা-খুন নেতা

ভোট পড়ল মাত্র ৪৭.৯১ শতাংশ। ছাপ্পা-বোমাবাজি-খুন কিচ্ছু বাদ রইল না। সব মিলিয়ে বিক্ষিপ্ত হিংসার মধ্যেই শেষ হল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬।

হিংসার ভোটে এগিয়ে বিএনপি, বাংলাদেশে দেদার বোমাবাজি-ছাপ্পা-খুন নেতা
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা ও নয়াদিল্লি: ভোট পড়ল মাত্র ৪৭.৯১ শতাংশ। ছাপ্পা-বোমাবাজি-খুন কিচ্ছু বাদ রইল না। সব মিলিয়ে বিক্ষিপ্ত হিংসার মধ্যেই শেষ হল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬। জনঅভ্যুত্থান এবং শেখ হাসিনার দেশত্যাগের দেড় বছর পর প্রথমবার ব্যালটে ছাপ দিল গোটা ওপার বাংলা। স্বভাবতই তা নিয়ে আগ্রহ ও কৌতূহল ছিল চরমে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় ২৯৯টি সংসদীয় আসনে শুরু হয় ভোটগ্রহণ। বেলা গড়াতেই বদলে যেতে শুরু করে শান্তিপূর্ণ পরিবেশ। বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্ত সংঘর্ষ, ককটেল হামলার খবর আসতে শুরু করে। ভোট শেষে বিএনপির এক প্রবীণ নেতা সহ মোট ছ’জনের মৃত্যুর খবর মিলেছে। বিএনপি ও জামাত—উভয় শিবিরই দিনভর পরস্পরের বিরুদ্ধে দেদার ছাপ্পা ভোট, ব্যালট ছিনতাইয়ের অভিযোগ তোলে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্য এই ভোটকে ‘অবৈধ’ ও ‘অসাংবিধানিক’ বলে দাবি করেছেন। সন্ধ্যা থেকেই গণনা শুরু হয়। রাতের বেসরকারি সূত্রের খবর অনুযায়ী, বিএনপি ১৬৭ ও জামাত জোট ৬৩টি আসনে জয়ী। জিতেছেন জামাতের আমির সফিকুর রহমান। অন্যদিকে, দু’টি আসনেই বিপুল ভোটে এগিয়ে থেকে রাত পর্যন্ত বগুড়া-৬ আসনটি দখল করতে পেরেছেন খালেদা-পুত্র তারেক রহমান। অন্যান্যদের ঝুলিতে গিয়েছে ৫টি আসন। শুধু নির্বাচিত সরকার প্রতিষ্ঠা নয়, একইসঙ্গে সংবিধানে বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাব নিয়ে এদিন গণভোটও হয়েছে বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের বার্তা মেনে সেখানে অধিকাংশ মানুষই পক্ষে মত দিয়েছেন। 

Advertisement

এদিন সকালে বাংলাদেশি জনতাকে নির্ভয়ে ভোট দিতে যাওয়ার বার্তা দিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। খুলনায় ভোটকেন্দ্রে যাওয়ার পরেই জামাতের কর্মী-সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন বিএনপি নেতা মহিবুজ্জামান কচি (৬০)। অভিযোগ, সেই সময় তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয় জামাতের সমর্থকরা। মাথায় গুরুতর আঘাত লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। যদিও অভিযোগ অস্বীকার করেছে জামাত। গোপালগঞ্জ সদরের এক ভোটকেন্দ্রে ককটেল বোমা হামলার অভিযোগ উঠেছে। জখম হয়েছেন আনসার বাহিনীর দুই সদস্য ও এক ভোটারের সঙ্গে আসা শিশুকন্যা। দুপুর ১২টা নাগাদ অন্তত সাতটি ককটেল বোমা বিস্ফোরণ হয়েছে কুমিল্লার আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহীতেও বিক্ষিপ্ত গোলমাল হয়েছে। ময়মনসিংহের ভালুকায় ভোটকেন্দ্রে ঢুকে পাঁচজন যুবকের ব্যালটে ছাপ মারার ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে ভোট চলাকালীন সরিয়েও দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ভোটকেন্দ্রে ছাপ্পা দেওয়ায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিলির অভিযোগ উঠেছে জয়নাল আবেদিন নামে জামাতের এক নেতার বিরুদ্ধে। ফরিদপুরে একই অভিযোগে বিদ্ধ বিএনপির পোলিং এজেন্টও। জামাতের আমির শফিকুর রহমান ঘোষণা করেছে, ক্ষমতায় এলে তাদের ভোট দেওয়া নাগরিকদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। সেইমতো ভোটারদের থেকে ব্যালটে ছাপ দেওয়ার ছবি এবং ফোন নম্বর সংগ্রহ করেছেন জামাত কর্মীরা। 
ঢাকার গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে ভোট দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বেরিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের সবার জন্য আজ মহাআনন্দের দিন। মুক্তির দিন।’ গুলশানেরই অন্য একটি স্কুলে সপরিবারে ভোট দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে ভোট দিতে আসেন বোন মাসুমা।

সম্পর্কিত সংবাদ