Bartaman Logo
১০ জুন, ২০২৬

নিখোঁজ রুশ মহিলার নামে ব্লু কর্নার নোটিস

বাঙালি যুবকের পলাতক রুশ স্ত্রীর মামলায় জারি হল ‘ব্লু কর্নার নোটিস’। দিল্লি পুলিসও রুশ নাগরিক ভিক্টোরিয়া জিগালিনার নামে এফআইআর দায়ের করেছে।

নিখোঁজ রুশ মহিলার নামে ব্লু কর্নার নোটিস
  • ১১ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাঙালি যুবকের পলাতক রুশ স্ত্রীর মামলায় জারি হল ‘ব্লু কর্নার নোটিস’। দিল্লি পুলিসও রুশ নাগরিক ভিক্টোরিয়া জিগালিনার নামে এফআইআর দায়ের করেছে। তবে বিদেশ মন্ত্রক তেমন সাহায্য করছে না বলেই রবিবার অভিযোগ করেছেন বাঙালি যুবক সৈকত বসুর আইনজীবী শুভাশিস ভৌমিক। সুপ্রিম কোর্টে চলছে মামলা। শীর্ষ আদালতের নির্দেশেই পুত্র স্তাভ্যকে নিজের কাছে রেখেছিলেন ভিক্টোরিয়া। সপ্তাহে কয়েকদিন বাবার কাছে, বাকি দিন মা, এমনটাই ঠিক করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু  গত ৭ জুলাই থেকে স্তাভ্য এবং ভিক্টোরিয়া নিখোঁজ। দিল্লি পুলিস আদালতে জানিয়েছে, তারা রাশিয়া পালিয়েছে। তারই  খোঁ঩জে এখন জারি হল ব্লু কর্নার নোটিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ