Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানে হামলা চালাল বিএলএ, ৪ পুলিশ কর্মীর মৃত্যু

পাকিস্তানের ৭টি জায়গায় ভয়াবহ হামলা চালাল বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ। ওই এলাকাগুলির থানাতেও হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে।

পাকিস্তানে হামলা চালাল বিএলএ, ৪ পুলিশ কর্মীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

ইসলামাবাদ, ৩১ জানুয়ারি: পাকিস্তানের ৭টি জায়গায় ভয়াবহ হামলা চালাল বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ। ওই এলাকাগুলির থানাতেও হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। মৃত্যু হয়েছে ৪ জন পাক পুলিশ কর্মীর। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কোয়েট্টা, পাসনি, মাস্তাং, নুশকি, গোয়াদর দালবান্দিন এবং কালাতে হামলা চালানো হয়েছে। যা বিএলএ-এর অপারেশন হেরোফের কার্যক্রম বলেই মনে করছেন অনেকে।

Advertisement

এই এলাকাগুলিতে পুলিশ কর্মী এবং মূলত তাঁদের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বালোচ লিবারেশন আর্মি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলেই জানা যাচ্ছে। বিএলএ-দের হামলা ঠেকাতে ওই এলাকাগুলিতে ইতিমধ্যেই পাকিস্তানের সেনাও নামানো হয়েছে। তবে এদিনের হামলায় ঠিক কতজনের মৃত্যু হয়েছে সে বিষয়ে অনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি পাক সেনা এবং পুলিশ আধিকারিকরা। তবে রক্তাক্ত অবস্থায় বহু পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ