Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপির উদ্যোগে ৭ ডিসেম্বর ব্রিগেডে ৪ লক্ষ মানুষের গীতাপাঠ

২০২৬ সালের বিধানসভা ভোটের প্রাক্কালে হিন্দু ভোট একত্রীকরণে সক্রিয় হল গেরুয়া শিবির। সেই লক্ষ্যে কলকাতার ব্রিগ্ৰেড প্যারেড গ্রাউন্ডে আগামী ৭ ডিসেম্বর আয়োজিত হতে চলেছে গীতা পাঠের আসর।

বিজেপির উদ্যোগে ৭ ডিসেম্বর ব্রিগেডে ৪ লক্ষ মানুষের গীতাপাঠ
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৬ সালের বিধানসভা ভোটের প্রাক্কালে হিন্দু ভোট একত্রীকরণে সক্রিয় হল গেরুয়া শিবির। সেই লক্ষ্যে কলকাতার ব্রিগ্ৰেড প্যারেড গ্রাউন্ডে আগামী ৭ ডিসেম্বর আয়োজিত হতে চলেছে গীতা পাঠের আসর। বাংলার মসনদ দখলের লড়াইয়ে সাফল্য পেতে ভোটারদের পুরোপুরি মেরুকরণ চাইছে বিজেপি। তাই হিন্দু ভোট নিজেদের দিকে টানতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক 

Advertisement

সঙ্ঘের (আরএসএস) পৃষ্ঠপোষকতায় আয়োজিত হতে চলেছে এই গীতা পাঠের আসর। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে লক্ষ কন্ঠে গীতা পাঠের আসর বসেছিল এই বিগ্রেডে। সেবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ওই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী নিজে সেই আমন্ত্রণ গ্রহণও করেছিলেন। যদিও বিশেষ ব্যস্ততার কারণে সশরীরে হাজির থাকতে পারেননি তিনি। তবে দিল্লি থেকে প্রধানমন্ত্রীর লিখিত 
বার্তা এসে পৌঁছেছিল। অনুষ্ঠান চলাকালীন তা পড়ে শোনানো হয়। উদ্যোক্তাদের দাবি, এবার ৫ লক্ষ মানুষ একসঙ্গে গীতা পাঠ করবেন—তেমনই পরিকল্পনা করা হয়েছে। গোটা বাংলা থেকে সাধুসন্ত ও সাধারণ মানুষকে এই কর্মসূচিতে শামিল করানোর লক্ষ্যে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। কলকাতার পাশাপাশি ২০২৪-এ ভোটের আগে শিলিগুড়িতেও গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। তারপরও অবশ্য 
বিজেপির ভোট এবং আসন কমে যায়। কিন্তু গেরুয়া শিবিরের বক্তব্য, ইতিমধ্যে পরিস্থিতির পরিবতর্ন হয়েছে। ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্যে দেশে জাতীয়তাবাদের আবেগ তৈরি হয়েছে। এই আবহে গীতা পাঠের মাধ্যমে বাংলায় সুশাসন ফিরিয়ে আনার লড়াই অনেক বেশি গ্রহণযোগ্য হবে বলে আশা করছে তারা।

সম্পর্কিত সংবাদ