Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রবীন্দ্রনাথ ও বঙ্কিমের মধ্যে বিভাজনের চক্রান্ত বিজেপির: দেশ বাঁচাও গণমঞ্চ

বাংলায় ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা বিজেপি অনেকদিন ধরেই করে চলেছে। আর এবার বাংলা ও বাঙালির দুই গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্রের মধ্যেও বিভাজন তৈরির চেষ্টা বিজেপি করছে বলে অভিযোগ তুলল দেশ বাঁচাও গণমঞ্চ।

রবীন্দ্রনাথ ও বঙ্কিমের মধ্যে বিভাজনের চক্রান্ত বিজেপির: দেশ বাঁচাও গণমঞ্চ
  • ১০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা বিজেপি অনেকদিন ধরেই করে চলেছে। আর এবার বাংলা ও বাঙালির দুই গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্রের মধ্যেও বিভাজন তৈরির চেষ্টা বিজেপি করছে বলে অভিযোগ তুলল দেশ বাঁচাও গণমঞ্চ। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাঙালির ভাবাবেগে আঘাত করা হচ্ছে। সম্প্রতি কর্ণাটকের বিজেপি সাংসদ বিশ্বেশ্বর হেগড়ে কাগেরি সরাসরি অবমাননা করেছেন জাতীয়সংগীতকে। সেইসঙ্গে অপমান করেছেন রবীন্দ্র ঠাকুরকে। তিনি দাবি করেছেন, রবি ঠাকুর নাকি ব্রিটিশ রাজা পঞ্চম জর্জকে তুষ্ট করার জন্য ওই ‘জনগণমন’ গান লিখেছিলেন। এই বক্তব্য সামনে আসার পর দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। ঠিক এই প্রেক্ষাপটেই রবিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে সরব হন দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষে পূর্ণেন্দু বসুসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। গণমঞ্চ বলেছে, বিজেপি দলটাই দাঁড়িয়ে আছে ভাগাভাগি আর বিভাজনের উপরে। বিজেপি শুধু বাংলা বিরোধী নয়, ওরা এখন রবীন্দ্রনাথ ও বঙ্কিমচন্দ্রের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে। বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা জানাতে গেলে রবীন্দ্রনাথকে আক্রমণ করতে হবে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ‘জনগণমন’ এবং ‘বন্দেমাতরম’ সংগীতের উপর আমরা সমানভাবে শ্রদ্ধা জানাব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ