Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নন্দীগ্রাম নিয়ে চাপে বিজেপি

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ডায়মন্ডহারবার সেবাশ্রয় কর্মসূচির ধাঁচে স্বাস্থ্য শিবির করবার জন্য এলাকার মানুষের কাছ থেকে ফোন মারফত আবেদন আসছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে।

নন্দীগ্রাম নিয়ে চাপে বিজেপি
  • ২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ডায়মন্ডহারবার সেবাশ্রয় কর্মসূচির ধাঁচে স্বাস্থ্য শিবির করবার জন্য এলাকার মানুষের কাছ থেকে ফোন মারফত আবেদন আসছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। গত কয়েকদিনে গড়ে প্রায় ৫০০টির উপর ফোন কল এসেছে সেখানে স্বাস্থ্য শিবিরের বিষয়ে পরিকল্পনা চলছে। এই খবর সামনে আসার পরই নন্দীগ্রাম বিজেপি কার্যত চাপের মুখে পড়ে যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার একটি স্বাস্থ্য শিবিরের কর্মসূচি নন্দীগ্রামে নেওয়া হয়েছে যার বকলমে বিজেপি। সোনাচূড়া শহিদ মিনারে এই কর্মসূচি। ডাক্তার অর্চনা মজুমদার জানিয়েছেন, চিকিৎসকদের টিম থাকবে এবং সাধারণ মানুষের বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হবে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ