Bartaman Logo
১৬ জুন, ২০২৬

নিখোঁজ ডায়েরি করে এবার কংগ্রেসকে জবাব বিজেপির, ‘মিসিং’ সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী!

নিখোঁজ সাংসদ! এই অভিযোগ তুলে কেরলে তরজায় জড়াল কংগ্রেস-বিজেপি। দুই দলই একে অন্যের সাংসদের বিরুদ্ধে মিসিং ডায়েরি করেছে। সংঘাতের নয়া কৌশলকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

নিখোঁজ ডায়েরি করে এবার কংগ্রেসকে জবাব বিজেপির, ‘মিসিং’ সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী!
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নিখোঁজ সাংসদ! এই অভিযোগ তুলে কেরলে তরজায় জড়াল কংগ্রেস-বিজেপি। দুই দলই একে অন্যের সাংসদের বিরুদ্ধে মিসিং ডায়েরি করেছে। সংঘাতের নয়া কৌশলকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, শুরুটা করেছিল হাত শিবির। নিজের লোকসভা কেন্দ্রেই দেখা যাচ্ছে না কেন্দ্রীয় মন্ত্রী তথা ত্রিশূরের বিজেপি সাংসদ সুরেশ গোপিকে। এই অভিযোগ তুলে তাঁর নামে থানায় নিখোঁজ ডায়েরি করেছিল কেরল কংগ্রেসের ছাত্র সংগঠন। পাল্টা ওয়েনাড়ের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর ‘খোঁজ’ পেতে পুলিসের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। বিজেপির এসটি মোর্চার রাজ্য সভাপতি মুকুন্দান পাল্লিয়ারা। তাঁর অভিযোগ, বিগত তিনমাস ধরে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে না তাঁর সংসদীয় এলাকায়। চুরালামালাতে ভয়াবহ বিপর্যয়ের পরও তিনি এলাকায় আসেননি। ওয়েনাড়ের পুলিস সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন মুকুন্দান। তাঁর অভিযোগ, ক্ষতিগ্রস্ত এলাকায় সাংসদ প্রিয়াঙ্কাকে দেখা যায়নি। ওয়েনাড়ে রাজ্যের সবচেয়ে বেশি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস। কিন্তু, তাঁদের সমস্যার কথা বলার কেউ নেই। পুলিস সুপারকে মুকুন্দানের আর্জি, এই অভিযোগপত্র গ্রহণ করে অবিলম্বে সাংসদকে খুঁজে বের করুন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ