Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মা কালীর ছবি ব্যবহার করে ধর্মের অপমান করেছে বিজেপি: তৃণমূল

রাজনৈতিক কর্মসূচিতে মা কালীর ছবি ব্যবহার করেছে বিজেপি। এই ঘটনা ধর্মের চরম অপমান বলেই মনে করছে তৃণমূল। তাই চড়া সুরে প্রতিবাদ জানাল তারা। বিজেপির বিরুদ্ধে সরাসরি ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনেছে তৃণমূল।

মা কালীর ছবি ব্যবহার করে ধর্মের  অপমান করেছে বিজেপি: তৃণমূল
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজনৈতিক কর্মসূচিতে মা কালীর ছবি ব্যবহার করেছে বিজেপি। এই ঘটনা ধর্মের চরম অপমান বলেই মনে করছে তৃণমূল। তাই চড়া সুরে প্রতিবাদ জানাল তারা। বিজেপির বিরুদ্ধে সরাসরি ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনেছে তৃণমূল। 

Advertisement

বৃহস্পতিবার রাজ্য বিজেপির সভাপতি পদে দায়িত্বভার গ্রহণ করেছেন শমীক ভট্টাচার্য। তাঁর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সায়েন্স সিটি অডিটোরিয়ামে। সেখানে কেন্দ্র ও রাজ্যের পদস্থ বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। সেখানেই মঞ্চের ব্যানারে মা কালীর ছবি ব্যবহার কর বিজেপি। তা নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক। জোড়াফুল শিবিরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘এটা ধর্মের চরম অপমান। বাংলায় আমরা মা কালীকে ভক্তিভরে পুজো করি, কিন্তু বিজেপি রাজনৈতিক মঞ্চে মা কালীর ছবি ব্যবহার করে অসম্মান করেছে।’ রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক নেতাদের ছবি থাকতেই পারে, কিন্তু মা কালীর ছবি কেন? সবার ভাবাবেগে আঘাত করেছে বিজেপি। এর তীব্র প্রতিবাদ জানাই।’ বিজেপির মঞ্চে মা কালীর ছবির পাশেই সাধু বেশে নরেন্দ্র মোদির ছবি দেখা গিয়েছে। তা নিয়েও সরব হয়েছে তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘ধর্মকে অপমান, দেবদেবীদের অপমান করেছে বিজেপি। এর জবাব সামনের বিধানসভা ভোটে বাংলার মানুষ বিজেপিকে দেবে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ