Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধানসভা ভোটে দিলীপের ভূমিকা ঘিরে বিজেপিতে ধন্দ অব্যাহত

আসন্ন বিধানসভা ভোটের মুখে বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের ভূমিকা নিয়ে ধোঁয়াশা ক্রমেই ঘন হচ্ছে। বিগত বিধানসভা ভোট, অর্থাৎ ২০২১ সালে যার নেতৃত্বে পার্টি ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিল, সেই দিলীপই এই মুহূর্তে দলে ব্রাত্য! জুলাই মাসে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন শমীক ভট্টাচার্য।

বিধানসভা ভোটে দিলীপের ভূমিকা ঘিরে বিজেপিতে ধন্দ অব্যাহত
  • ২৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন্ন বিধানসভা ভোটের মুখে বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের ভূমিকা নিয়ে ধোঁয়াশা ক্রমেই ঘন হচ্ছে। বিগত বিধানসভা ভোট, অর্থাৎ ২০২১ সালে যার নেতৃত্বে পার্টি ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিল, সেই দিলীপই এই মুহূর্তে দলে ব্রাত্য! জুলাই মাসে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন শমীক ভট্টাচার্য। তবে এতদিনেও রাজ্য কমিটি তৈরি করতে পারেননি রাজ্যর সভার এই সাংসদ। সুকান্ত মজুমদার জমানার ‘মাতব্বর’রা এখনও ছড়ি ঘোরাচ্ছে। তা নিয়ে দলের অন্দরে অসন্তোষ পাল্লা দিয়ে বাড়ছে। স্বয়ং দিলীপ ঘোষ সল্টলেক পার্টি অফিসে গিয়ে শমীকবাবুর সঙ্গে দেখা করে এসেছিলেন। তখনই গুঞ্জন শুরু হয়েছিল মেদিনীপুরের প্রাক্তন এমপির ‘কাম ব্যাক’ হতে পারে। রাজ্য কমিটি বকেয়া থাকলেও পুরোনো কোর কমিটি নিয়ে শুক্রবার সন্ধ্যায় বৈঠকে বসেন কেন্দ্রীয়মন্ত্রী ভূপেন্দ্র যাদব। সেই কমিটির অন্যতম সদস্য দিলীপ ঘোষ অবশ্য বৈঠকে আমন্ত্রণ পাননি। দিলীপবাবু রাজ্য বিজেপির প্রাক্তন সম্পাদক, সভাপতি, বিধায়ক ও এমপি ছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে তাঁকে এড়িয়ে চলছে দল। গেরুয়া শিবিরে তার উপযুক্ত ব্যাখ্যাও মিলছে না। ভূপেন্দ্র যাদব এদিন কলকাতা এবং আশেপাশের তিনটি সাংগঠনিক জেলার ২৮টি বিধানসভা আসন নিয়ে বৈঠকে বসেন। সাংগঠনিক পরিস্থিতি বুঝতেই এই বৈঠক। সূত্রের খবর, হাতে গোনা কয়েকটি কেন্দ্র ছাড়া সংখ্যাগরিষ্ঠ বিধানসভা আসনের কাজে হতাশ পরিবেশমন্ত্রী। বৈঠক শেষে তিনি আরএসএস সদর দপ্তরে যান।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ