Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি ও আরএসএস জঙ্গলরাজের রাজা: বৃন্দা

শহরের একদিকে যখন মোহন ভাগবত, সেইসময় ধর্মতলায় বিজেপি-আরএসএসের বিরুদ্ধে সুর চড়ালেন সিপিএম নেত্রী বৃন্দা কারাত, মরিয়ম ধাওয়ালে।

বিজেপি ও আরএসএস  জঙ্গলরাজের রাজা: বৃন্দা
  • ২২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের একদিকে যখন মোহন ভাগবত, সেইসময় ধর্মতলায় বিজেপি-আরএসএসের বিরুদ্ধে সুর চড়ালেন সিপিএম নেত্রী বৃন্দা কারাত, মরিয়ম ধাওয়ালে। রবিবার দুপুরে ধর্মতলায় পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্মেলন উপলক্ষ্যে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। সেখানেই বিজেপি-আরএসএসকে ‘জঙ্গলরাজের রাজা’ বলে আক্রমণ করেন বৃন্দা। তিনি বলেন, ‘দেশের কোথাও বাংলা বললে তাঁদের দেশদ্রোহী বলছে! আর এখানে এসে মোদিজি বাংলা কথা বলছেন। বাংলায় তো কোনও ঘুসপেটিয়া দেখা যাচ্ছে না। সেই জঙ্গলরাজের রাজারা বাংলার ভোটের অধিকার কাড়তে চাইছেন।’ 

Advertisement

সমাবেশে সিপিএম পলিটব্যুরো সদস্য তথা মহিলা সমিতির সাধারণ সম্পাদক মরিয়ম ধাওয়ালে বলেন, ‘দেশে কে থাকবেন আর না থাকবেন, সেটা কি বিজেপি-আরএসএস ঠিক করে দেবে? স্বাধীনতা আন্দোলনের সময় এরাই ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়েছিল। তাদের কাছ থেকে রাষ্ট্রবাদের সংজ্ঞা শিখতে হবে? আমাদের দুর্ভাগ্য, ওরা এখন ক্ষমতায় রয়েছে।’ সমাবেশে বক্তব্য রাখেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়, দেবলীনা হেমব্রম, কনীনিকা ঘোষ প্রমুখ।  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ