Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

কানাডার রেস্তরাঁয় হামলা বিষ্ণোই গ্যাংয়ের

মাত্র দু’দিনের ব্যবধানে ফের কানাডায় রেস্তরাঁ লক্ষ্য করে চলল গুলি। এবারেও অভিযোগের তির কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দিকেই।

কানাডার রেস্তরাঁয় হামলা বিষ্ণোই গ্যাংয়ের
  • ৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অটোয়া: মাত্র দু’দিনের ব্যবধানে ফের কানাডায় রেস্তরাঁ লক্ষ্য করে চলল গুলি। এবারেও অভিযোগের তির কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দিকেই। সোমবার কানাডার রেস্তরাঁ চেনের মালিক নাভি তেসির বাড়ি, অফিস এবং হোটেলে গুলি চালিয়েছিল বিষ্ণোই গ্যাং। বুধবার অপর এক রেস্তরাঁ মালিকের সারে, সাউথ সারে এবং ম্যাপল রিডজের একাধিক হোটেলে হামলা চালাল তারা। বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম সদস্য গোল্ডি ধিলোঁর দাবি, সারের এই রেস্তরাঁ চেনের মালিক মহিলা কর্মীদের হেনস্তা করে। অনেক কর্মীর মাইনেও আটকে রাখা হয়েছে। তাই এই হামলা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ