Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ইন্ডিয়া জোটের কাছে টার্নিং পয়েন্ট হবে বিহার: দীপঙ্কর

লোকসভা নির্বাচনের পর ইন্ডিয়া জোটের শরিকদের কোনও বৈঠক হয়নি। ফলত, জোট নিয়েই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

ইন্ডিয়া জোটের কাছে টার্নিং পয়েন্ট হবে বিহার: দীপঙ্কর
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লোকসভা নির্বাচনের পর ইন্ডিয়া জোটের শরিকদের কোনও বৈঠক হয়নি। ফলত, জোট নিয়েই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এরই মাঝে শুক্রবার কলকাতায় একটি সাংবাদিক সম্মেলনে সিপিআইএমএলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বললেন, বিহারে এসআইআর ইস্যুতে সকল বিরোধী দল জোট বাঁধছে। লোকসভায় বিভিন্ন ইস্যুতে ইন্ডিয়া জোট বেঁধেছে। বিহার ইস্যু ইন্ডিয়া জোটের কাছে একটা টার্নিং পয়েন্ট হতে পারে। গত বুধবার ট্রেড ইউনিয়নগুলির সাধারণ ধর্মঘটে বিহারের পথে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সিপিএমের এম এ বেবি, সিপিআইয়ের ডি রাজা, আরজেডির তেজস্বী যাদব ও দীপঙ্করবাবুকে একসঙ্গে দেখা গিয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে দীপঙ্করবাবু বলেন, ‘বিহারের মানুষ নির্বাচন কমিশনের এসআইআরকে ভোটবন্দি নাম দিয়েছেন। এর মাধ্যমে ভোটার তালিকার পুনর্নির্মাণ হয়েছে। আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। এখন বিহারের প্রায় ৫ কোটি মানুষকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। তাহলেই তাঁরা ভোটার হিসেবে গণ্য হবেন। এটা চলতে পারে না।’ দীপঙ্করবাবু আরও বলেন, ‘এটা বাংলার জন্য একটা ওয়ার্নিং। এখনই বাংলার মানুষকে সংগঠিত হওয়া উচিত। আমরা বলছি, এসআইআর বন্ধ করতে হবে।’ অন্যান্য রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্তা প্রসঙ্গেও তিনি বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ