এবারের শ্রাবণী মেলায় দর্শনার্থীদের সুরক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে সাইকেল পেট্রলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই ময়নাগুড়ি থানায় হেডকোয়ার্টার থেকে এসে পৌঁছেছে ১০টি ইলেকট্রিক সাইকেল। আগামীকাল, রবিবার থেকেই শুরু হচ্ছে শ্রাবণী মেলা। মেলা উপলক্ষ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং-সহ বিভিন্ন থানার পুলিস কর্মীরা চলে এসেছেন ময়নাগুড়িতে।


