Bartaman Logo
১১ জুন, ২০২৬

বাঙালি যুবকের রুশ স্ত্রী দেশ ছেড়েছেন

বাঙালি যুবকের রুশ স্ত্রী ভিক্টোরিয়া জিগালিনা নাবালক পুত্র স্তাভ্যকে নিয়ে দেশ থেকে চলেই গিয়েছেন। সোমবার সুপ্রিম কোর্টে জানাল মোদি সরকার।

বাঙালি যুবকের রুশ স্ত্রী দেশ ছেড়েছেন
  • ২২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাঙালি যুবকের রুশ স্ত্রী ভিক্টোরিয়া জিগালিনা নাবালক পুত্র স্তাভ্যকে নিয়ে দেশ থেকে চলেই গিয়েছেন। সোমবার সুপ্রিম কোর্টে জানাল মোদি সরকার। আর একথা জেনেই বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ বিষ্ময় প্রকাশ করল। দিল্লি পুলিসের ব্যর্থতার কথা তুলে ধরে ফের নতুন করে স্টেটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হল। ২৮ জুলাই ফের শুনানি হবে। অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাট্টি গত শুক্রবার সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন, ভিক্টোরিয়া ভারত ছাড়েনি। কিন্তু এদিন শুনানিতে তিনি বলেন, সরকার সন্দেহ করছে, সৈকত বসুর রুশ স্ত্রী বিহার, নেপাল হয়ে রাশিয়ায় পালিয়ে গেছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ