Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ফ্লোরিডা থেকে বিশেষ পুরস্কার পাচ্ছে বাংলার হ্যাম রেডিয়ো

কখনও প্রাকৃতিক বিপর্যয়ে আটকে পড়া দুর্গতদের উদ্ধার, কখনও হারানো মানুষকে বাড়ি ফেরানো। বিনা পারিশ্রমিকে সারাবছর কাজ করে চলে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব (হ্যাম রেডিও)। এই কাজের জন্য এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চলেছে হ্যাম।

ফ্লোরিডা থেকে বিশেষ পুরস্কার পাচ্ছে বাংলার হ্যাম রেডিয়ো
  • ৫ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কখনও প্রাকৃতিক বিপর্যয়ে আটকে পড়া দুর্গতদের উদ্ধার, কখনও হারানো মানুষকে বাড়ি ফেরানো। বিনা পারিশ্রমিকে সারাবছর কাজ করে চলে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব (হ্যাম রেডিও)। এই কাজের জন্য এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চলেছে হ্যাম। ফ্লোরিডা থেকে পুরস্কার পাচ্ছে এই রেডিও সংস্থা। আয়োজকরা বুধবার ইমেল মারফত হ্যাম কর্তৃপক্ষকে পুরস্কারের বিষয়টি জানিয়েছে। 

Advertisement

ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস বলেন, ‘খুবই খুশির খবর। বাংলার কাছেও আনন্দের। কারণ এর আগে ভারতের কোনও রাজ্য এই আন্তর্জাতিক পুরস্কার পায়নি। এই প্রথমবারই পাচ্ছে বাংলা।’ জানা গিয়েছে, অ্যামেচার রেডিও বা হ্যাম রেডিওর মানবিক কাজের জন্য ফি বছর এই পুরস্কার দেওয়া হয়। ফ্লোরিডার অরল্যান্ডো শহর এর আয়োজন করে। প্রতিবছর পৃথিবীর কোনও না কোনও অ্যামেচার রেডিও ক্লাবকে এই পুরস্কার দেওয়া হয়। এবার বাংলার হ্যাম রেডিও ২০১৬ সালের জন্য এই পুরস্কার পেতে চলেছে। পুরস্কারটির নাম, ‘হ্যাম ২০২৬ কেশন অ্যাওয়ার্ড’। ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে পুরস্কার। অম্বরিশবাবু বলেন, ‘আমাদের সংগঠন ৩২ বছর ধরে কাজ করছে। তিন দশকে ১০ হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছি। এর মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়েছি প্রায় তিনশোজনকে। এছাড়াও, সরকারি হোম, বিদেশ, সংশোধনাগার, বিভিন্ন শহর থেকে কয়েক হাজার মানুষকে বাড়ি ফেরাতে পেরেছি। এই পুরস্কার আমাদের আরও উৎসাহ জোগাবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ