Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আলু বীজ উৎপাদনে স্বনির্ভর হবে বাংলা, জানালেন কৃষিমন্ত্রী

আলুবীজের জন্য আর পাঞ্জাবের উপর নির্ভর করতে হবে না বাংলাকে। এবার রাজ্যেই তৈরি হচ্ছে উন্নত প্রজাতির আলুর বীজ।

আলু বীজ উৎপাদনে স্বনির্ভর হবে বাংলা, জানালেন কৃষিমন্ত্রী
  • ৪ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আলুবীজের জন্য আর পাঞ্জাবের উপর নির্ভর করতে হবে না বাংলাকে। এবার রাজ্যেই তৈরি হচ্ছে উন্নত প্রজাতির আলুর বীজ। যা দিয়ে স্বল্প খরচেই পশ্চিমবঙ্গের কৃষকরা বেশি ফলন পাবেন বলে মনে করা হচ্ছে। আজ, বুধবার জলপাইগুড়িতে এসে এমনই জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন তিনি জলপাইগুড়ির মোহিতনগর ফার্মও ঘুরে দেখেন। পরে আধিকারিকদের নিয়ে বৈঠকও করেন। ২০৩০ সালের আগেই উন্নতমানের আলু বীজ উৎপাদনে একশো শতাংশ স্বনির্ভর হবে বাংলা। আজ জলপাইগুড়িতে এসে একথা বলেন রাজ্যের কৃষিমন্ত্রী। পাশাপাশি তিনি জানান, মেদিনীপুর, নদীয়া এবং জলপাইগুড়িতে অর্থাৎ রাজ্যের তিন জায়গায় আলু বীজ উৎপাদন করা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ