Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

বেজিংয়ের প্রত্যাঘাত! মার্কিন পণ্যে আরও ৫০ শতাংশ কর

বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক শক্তির মধ্যে শুরু হয়েছে পুরোদস্তর বাণিজ্য যুদ্ধ। যার জেরে একদিন আগেই চীনা পণ্যের উপর আরও ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা।

বেজিংয়ের প্রত্যাঘাত! মার্কিন পণ্যে আরও ৫০ শতাংশ কর
  • ১০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন ও বেজিং: বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক শক্তির মধ্যে শুরু হয়েছে পুরোদস্তর বাণিজ্য যুদ্ধ। যার জেরে একদিন আগেই চীনা পণ্যের উপর আরও ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। এর ফলে আমেরিকার বাজারে চীনা পণ্যের আমদানি শুল্ক বেড়ে হয়েছে ১০৪ শতাংশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বেপরোয়া ঘোষণার প্রেক্ষিতে পাল্টা কঠোর পদক্ষেপ এসেছে বেজিংয়ের তরফেও। মার্কিন পণ্যের উপর আমদানি শুল্ক ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৮৪ শতাংশ করল চীন। ১০ এপ্রিল, বৃহস্পতিবার থেকে এই অতিরিক্ত কর চালু হবে। অর্থাৎ আমেরিকা ৫০ শতাংশ অতিরিক্ত কর ঘোষণার ঠিক পরের দিন বেজিংও আরও ৫০ শতাংশ কর ঘোষণা করল। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, আমেরিকা ‘ব্ল্যাকমেল’ করছে। এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে বেজিং দৃঢ়সংকল্প। এর শেষ দেখে ছাড়বে চীন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ