Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

১৫ বছর পর বামেদের হাতছাড়া সমবায় সমিতি, জয়ী তৃণমূল

১৫ বছর পর বামেদের হাতছাড়া সমবায় সমিতি, জয়ী তৃণমূল
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: ১৫ বছর পরে কুলতলির সমবায় কৃষি উন্নয়ন সমিতি হাতছাড়া হল সিপিএমের। রবিবার সমিতির ভোটে তৃণমূল কংগ্রেস একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সমবায় সমিতি নিজেদের দখলে নিল। এ ব্যাপারে কুলতলি ব্লক তৃণমূল সভাপতি পিন্টু প্রধান বলেন, ১৫ বছর পরে আমরা প্রথমবার সমবায় কৃষি উন্নয়ন সমিতির আসনে জয় পেলাম। ৯টি আসনে একক ভাবে আমরা সংখ্যা গরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছি। আগামী দিনে মানুষের জন্য উন্নত পরিষেবা দেবে এই সমিতির বোর্ড। অন্যদিকে, কুলতলির সিপিএম নেতা উদয় হালদার অভিযোগ করে বলেন, জোর করে এই জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, কুলতলির দেবীপুরের গুড়গুড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট আসন ১৫। এর মধ্যে তৃণমূল পেয়েছে ৯টি, সিপিএমের আসন ২টি ও বিজেপি পেয়েছে ৪টি আসন। এই সমবায় সমিতি সিপিএমের আগে এসইউসি’র দখলে ছিল। এবারে এসইউসি কোনও প্রার্থী দেয়নি। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা সভাপতি উৎপল নস্কর বলেন, ভোট ভালোই হয়েছে। এখানে আমরা ৪টি আসন পেয়েছি এটাই আমাদের জয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ