Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

১৩ বছর ধরে বেহাল রাস্তা, সংস্কারের দাবিতে অবরোধ

১৩ বছর ধরে বেহাল রাস্তা, সংস্কারের দাবিতে অবরোধ
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: সংস্কারের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ গাড়িচালক ও স্থানীয় বাসিন্দাদের। গত ১৩ বছর ধরে এলাকার গুরুত্বপূর্ণ তুষখালি থেকে মণিপুর যাওয়ার এই রাস্তা সংস্কার হয়নি। ফলে গোটা রাস্তাটাই খানাখন্দে ভরে গিয়েছে। চলাচল করতে গেলে রোজই ঘটছে দুর্ঘটনা। টোটো ও ইঞ্জিন ভ্যানচালকরা সেকথা জানিয়ে বলেন, দুর্ঘটনার পাশাপাশি প্রায়ই তাঁদের গাড়ি খারাপ হয়ে যাচ্ছে। সারাদিনে যা উপার্জন হয়, তার সবটাই খরচ হয়ে যাচ্ছে টোটো ও ভ্যান সারাই করতে। বহু বছর ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানাচ্ছি আমরা। কিন্তু কোনও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। তাই সন্দেশখালির তুষখালি-মণিপুর রোডের ধুচনেখালি বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গাড়িচালক ও স্থানীয় বাসিন্দারা। পরে পুলিস গিয়ে আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে বিক্ষোভকারী তাহের আলি, শেখ হাসান গাজি, স্বপন প্রামাণিকরা বলেন, আমরা বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে বিডিও অফিস জানিয়েছি। কিন্তু কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে এই রাস্তা অবরোধ। অন্যদিকে, অশোকনগর বিধানসভার ভুরকুন্ডা পঞ্চায়েতের ২ নম্বর দৌলতপুর এলাকায় রাস্তা সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠল।
Advertisement
সম্পর্কিত সংবাদ