Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

কাল ফের থমকাবে ব্যাংক পরিষেবা

কাল, ১২ ফেব্রুয়ারি ফের ব্যাহত হতে চলেছে ব্যাংকের পরিষেবা। ওই দিন দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ১০টি শ্রমিক সংগঠন।

কাল ফের থমকাবে ব্যাংক পরিষেবা
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাল, ১২ ফেব্রুয়ারি ফের ব্যাহত হতে চলেছে ব্যাংকের পরিষেবা। ওই দিন দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ১০টি শ্রমিক সংগঠন। তার সমর্থনে ধর্মঘটে শামিল হবেন ব্যাংকের কর্মীরাও। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি রাজেন নাগর বলেন, ‘ধর্মঘটে আমরাও শামিল হব। অফিসাররা সরাসরি ধর্মঘটে অংশ না নিলেও তাঁরা এতে নীতিগত সমর্থন জানিয়েছেন।’ অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক শুভ঩জ্যোতি চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা এই ধর্মঘটের পাশে আছি। এর সমর্থনে যে কর্মসূচি নেওয়া হয়েছে, আমরা তাতেও অংশ নিয়েছি।’ প্রসঙ্গত, সপ্তাহে পাঁচ দিন ব্যাংক খোলা রাখার দাবিতে গত মাসের ২৭ তারিখে দেশজুড়ে ধর্মঘটে যান ব্যাংকের কর্মী ও অফিসাররা।

Advertisement
সম্পর্কিত সংবাদ