Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

অবসরকালীন জীবনের জন্য বন্ধন লাইফের নতুন প্ল্যান

‘আইরিটায়ার’ নামে নতুন অ্যানুইটি প্ল্যান আনল বন্ধন লাইফ। সংস্থার দাবি, এই প্রকল্পটির লক্ষ্য অবসর পরবর্তী জীবনে আর্থিক স্থিতিশীলতা ও মানসিক নিশ্চয়তা নিশ্চিত করা।

অবসরকালীন জীবনের জন্য  বন্ধন লাইফের নতুন প্ল্যান
  • ৭ জানুয়ারি, ২০২৬ ১৯:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘আইরিটায়ার’ নামে নতুন অ্যানুইটি প্ল্যান আনল বন্ধন লাইফ। সংস্থার দাবি, এই প্রকল্পটির লক্ষ্য অবসর পরবর্তী জীবনে আর্থিক স্থিতিশীলতা ও মানসিক নিশ্চয়তা নিশ্চিত করা। বন্ধন লাইফের চিফ প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং অফিসার মণীশ মিশ্র বলেন, বর্তমানে দেশে প্রায় ১৫ কোটি প্রবীণ নাগরিক রয়েছেন, যা ২০৫০ সালের মধ্যে দ্বিগুণ হবে বলে মনে করা হচ্ছে। সেই সময় প্রতি পাঁচজন ভারতীয়র মধ্যে একজনের বয়স হবে ৬০ বছরের বেশি। এই দিকটি মাথায় রেখেই যাঁরা ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা করবেন, তাঁদের জন্য এই প্ল্যানটি অত্যন্ত কার্যকর। এই প্ল্যানে দুটি বিকল্প রয়েছে। একটি ‘লাইফ অ্যানুইটি’, যা সারাজীবন নিশ্চিত আয় দেয়। অন্যটি ‘লাইফ অ্যানুইটি উইথ রিটার্ন অব প্রিমিয়াম’, যেখানে পলিসি গ্রাহকের মৃত্যুর পর নমিনিকে প্রিমিয়ামের টাকা ফেরত দেওয়া হয়। এক্ষেত্রে ৪৫ থেকে ৮০ বছর বয়সিরা এর গ্রাহক হতে পারবেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ