Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

সামাজিক উন্নয়নে বন্ধন ব্যাঙ্কের পদক্ষেপ

১০ বছর পূর্তি উপলক্ষ্যে সামাজিক দায়বদ্ধতা খাতে বিশেষ উদ্যোগ নিতে চলেছে বন্ধন ব্যাঙ্ক। তারা জানিয়েছে, ১০টি রাজ্যে মোট এক লক্ষ গাছ রোপণ করবে তারা।

সামাজিক উন্নয়নে বন্ধন ব্যাঙ্কের পদক্ষেপ
  • ২৯ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১০ বছর পূর্তি উপলক্ষ্যে সামাজিক দায়বদ্ধতা খাতে বিশেষ উদ্যোগ নিতে চলেছে বন্ধন ব্যাঙ্ক। তারা জানিয়েছে, ১০টি রাজ্যে মোট এক লক্ষ গাছ রোপণ করবে তারা। সেই তালিকা‌য় আছে পশ্চিমবঙ্গও। এছাড়া কলকাতার রামকৃষ্ণ সারদা মিশনের অধীন সিস্টার নিবেদিতা হেরিটেজ মিউজিয়াম ও নলেজ সেন্টারকে আর্থিক সহায়তা দেবে বন্ধন ব্যাঙ্ক। নারীশিক্ষার প্রসার এবং দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেবে তারা। পাশাপাশি আধুনিক সরঞ্জামযুক্ত অ্যাম্বুলেন্স দেওয়া হবে পশ্চিমবঙ্গসহ ১০টি রাজ্যে। বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থপ্রতিম সেনগুপ্ত বলেন, ‘স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগও আমরা নিচ্ছি, যাতে সামাজের সর্বস্তরের উন্নয়ন সম্ভব হয়।’  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ