Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বালুচিস্তান স্বাধীন দেশ, মন্তব্য বলিউড অভিনেতা সলমনের

পাকিস্তান, আফগানিস্তানের মতো বালুচিস্তানও আলাদা দেশ।  সম্প্রতি সৌদি আরবের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এমনই মন্তব্য করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সলমন খান।

বালুচিস্তান স্বাধীন দেশ, মন্তব্য বলিউড অভিনেতা সলমনের
  • ২১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আবু ধাবি: পাকিস্তান, আফগানিস্তানের মতো বালুচিস্তানও আলাদা দেশ।  সম্প্রতি সৌদি আরবের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এমনই মন্তব্য করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সলমন খান। তাঁর কথায়, পশ্চিম এশিয়ার দেশগুলিতে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে। হিন্দি সিনেমার পাশাপাশি তামিল, তেলুগু ভাষায় তৈরি সিনেমার কথাও উল্লেখ করেন সলমন। আরব দুনিয়ার দেশগুলিতে এইসব সিনেমা কয়েকশো কোটি টাকার ব্যবসা করে বলে দাবি করেন তিনি। এরপরই বলেন, ‘এমন সাফল্যের কারণ, সৌদিতে বিভিন্ন দেশের মানুষের বাস। বালুচিস্তান, পাকিস্তান, আফগানিস্তান থেকে মানুষ এখানে আসেন কাজের জন্য।’ সলমনের এই মন্তব্য ঘিরেই যাবতীয় বিতর্ক। বিষয়টা নিয়ে সমাজ মাধ্যমে বেশ শোরগোল পড়েছে। অনেকেই দাবি করছেন, সলমন ইচ্ছা করে এই মন্তব্য করেছেন। কেউ কেউ অভিনেতার সমর্থনেও কথা বলেছেন। যদিও সলমন নিজে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি। একই মঞ্চে উপস্থিত ছিলেন বলিউডের আরও দুই দিকপাল অভিনেতা, আমির খান ও শাহরুখ খান। তাঁরাও মুখে কুলুপ এঁটেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ