Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

বাড়িতে স্ত্রী-সন্তানের সামনেই দুষ্কৃতীদের গুলিতে খুন বালোচ সাংবাদিক, কাঠগড়ায় পাক সেনা

বাড়িতে স্ত্রী ও ছেলের সামনে সাংবাদিককে গুলি করে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। শনিবার ভোররাতের এই ঘটনাটি বালুচিস্তানের আওয়ারানের মাশকে এলাকার।

বাড়িতে স্ত্রী-সন্তানের সামনেই দুষ্কৃতীদের গুলিতে খুন বালোচ সাংবাদিক, কাঠগড়ায় পাক সেনা
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

করাচি: বাড়িতে স্ত্রী ও ছেলের সামনে সাংবাদিককে গুলি করে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। শনিবার ভোররাতের এই ঘটনাটি বালুচিস্তানের আওয়ারানের মাশকে এলাকার। নিহত সাংবাদিকদের নাম আব্দুল লতিফ বালোচ। অভিযোগের আঙুল পাক সেনার বিরুদ্ধে। লতিফ খুনের নিন্দায় সরব মানবাধিকার সংগঠন থেকে শুরু করে একাধিক প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে পাক প্রশাসনের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই চালিয়ে যাচ্ছে বালোচ বিদ্রোহীরা। নিজের প্রতিবেদনে পাক সেনার নৃশংসতার একাধিক খবর তুলে ধরতেন আব্দুল। যুক্ত ছিলেন ডেইলি ইন্তেখাব ও আজ নিউজের সঙ্গে। 

Advertisement

শনিবার ভোররাতে ওই সাংবাদিকের বাড়িতে চড়াও হয় একদল বন্দুকবাজ। কিছু বুঝে ওঠার আগেই আব্দুলকে অপহরণের চেষ্টা করে তারা। রুখে দাঁড়াতেই নির্বিচারে গুলি চালিয়ে চম্পট দেয় আততায়ীরা। ঘটনাস্থলেই আব্দুলের মৃত্যু হয়। ইতিমধ্যে হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে পুলিস। তবে রবিবার রাত পর্যন্ত আব্দুলের খুনিদের হদিশ মেলেনি। ঘটনার প্রতিবাদ করেছে পাকিস্তান ফেডেরাল ইউনিয়ন অব জার্নালিস্টস। ডিএসপি দানিয়াল কাকরের কথায়, ‘প্রতিবাদ করতেই আব্দুলের উপর গুলি চালায় অভিযুক্তরা।’ এটাই অবশ্য প্রথম নয়। কয়েক মাস আগে আব্দুলের বড় ছেলেকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। পরে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ