Bartaman Logo
৯ জুন, ২০২৬

বকেয়ার পাহাড়, কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে ‘না’ হরিয়ানার ৬৫০ হাসপাতালের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের আয়ুষ্মান ভারত প্রকল্প। কিন্তু এই প্রকল্পে চিকিৎসার টাকা মেটাচ্ছে না কেন্দ্র। দিনে দিনে তা বেড়ে হয়েছে  ৪৯০ কোটি টাকা।

বকেয়ার পাহাড়, কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে ‘না’ হরিয়ানার ৬৫০ হাসপাতালের
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের আয়ুষ্মান ভারত প্রকল্প। কিন্তু এই প্রকল্পে চিকিৎসার টাকা মেটাচ্ছে না কেন্দ্র। দিনে দিনে তা বেড়ে হয়েছে  ৪৯০ কোটি টাকা। এর জেরে এই প্রকল্পে চিকিৎসা না করার সিদ্ধান্ত নিল হরিয়ানার বহু বেসরকারি হাসপাতাল। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-র হরিয়ানা শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার একথা ঘোষণা করা হয়েছে। রাজ্যের বিজেপি সরকারের পক্ষ থেকে হাসপাতালগুলিকে বিল মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। এরপরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আয়ুষ্মান ভারত প্রকল্পে পরিবার প্রতি ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে হরিয়ানা আইএমএ-র ৬৫০টি বেসরকারি হাসপাতাল রয়েছে। আগেই সংগঠনের পক্ষ থেকে ৭ আগস্টের মধ্যে বকেয়া বিল না মেটালে আয়ুষ্মান ভারতে পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এরপরেও কোনও কাজ হয়নি। বুধবার আইএমএ-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে করে হরিয়ানার অতিরিক্ত মুখ্যসচিব (স্বাস্থ্য) সুধীর রাজপাল পরিষেবা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিচারের অবেদন করেন। আইএমএ হরিয়ানার সেক্রেটারি ধীরেন্দ্র কে সোনি এ প্রসঙ্গে বৃহস্পতিবার বলেন, ‘সরকার নিজেই স্বীকার করেছে ৪৯০ কোটি টাকা বকেয়া রয়েছে। ৭ আগস্টের মধ্যে সব বাকি মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য। সেই প্রতিশ্রুতি সরকার মানেনি।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ