Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

জয়গাঁয় বাস থেকে হাড়গোড় ভর্তি ব্যাগ উদ্ধার, গ্রেপ্তার ২

জয়গাঁ থেকে ভুটানে মানুষের হাড়গোড় পাচারের অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করল। ধৃতদের নাম রাকেশ প্রসাদ ও বিশাল কুমার...

জয়গাঁয় বাস থেকে হাড়গোড় ভর্তি ব্যাগ উদ্ধার, গ্রেপ্তার ২
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

জয়গাঁ থেকে ভুটানে মানুষের হাড়গোড় পাচারের অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করল। ধৃতদের নাম রাকেশ প্রসাদ ও বিশাল কুমার শাহ। একজন জয়গাঁ এবং অন্যজন হাসিমারার বাসিন্দা। আজ, শুক্রবার জয়গাঁর ভানুভক্তটোল মোড়ে নাকা চেকিংয়ের সময় একটি যাত্রীবাহী বাস থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় হাড়গোড় ভর্তি একটি ব্যাগ। জানা গিয়েছে, ভুটানে তন্ত্রবিদ্যায় মানুষের হাড়গোড় ব্যবহার করা হয়ে থাকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ