মুম্বই, ১৬ এপ্রিল: গতকাল অর্থাৎ বুধবার রাতে বেঙ্গালুরুর ঘরের মাঠেই আরসিবির কাছে হেরেছে লখনউ। তারমধ্যেই এল আরও একটি দুঃসংবাদ। চোট লখনউ টিমের কিপার অধিনায়ক ঋষভ পন্থ। জানা যাচ্ছে, গতকাল ম্যাচ চলাকালীন জশ হ্যাজেলউডের বলে কনুউতে চোট পান তিনি। প্রাথমিক চিকিৎসায় কাজ না হওয়ায় ছাড়েন মাঠও। এরপর দলের একের পর এক উইকেট যাওয়ায় একপ্রকার বাধ্য হয়েই ১৬ ওভারে ফের ব্যাট করতে নামেন তিনি। কিন্তু তাতে কোনও লাভই হয়নি। মাত্র ১ রানেই আউট হয়ে প্যাভিলিয়নেই ফিরতে হয় তাঁকে।



