Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

নিলাম ‘সমঝোতায়’ মিলছে না জমির যথাযথ দাম, মত বিশেষজ্ঞদের

নির্মাণ শিল্পের প্রয়োজনে রাজ্যজুড়ে জমির নিলাম চলছে পুরোদমে। কিন্তু, জমির নিলাম নিয়ে অবাক করা তথ্য উঠে এল অর্থনীতিবিদ অভিরূপ সরকারের বক্তব্যে।

নিলাম ‘সমঝোতায়’ মিলছে না জমির যথাযথ দাম, মত বিশেষজ্ঞদের
  • ১১ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্মাণ শিল্পের প্রয়োজনে রাজ্যজুড়ে জমির নিলাম চলছে পুরোদমে। কিন্তু, জমির নিলাম নিয়ে অবাক করা তথ্য উঠে এল অর্থনীতিবিদ অভিরূপ সরকারের বক্তব্যে। তাঁর কথায়, ‘নিলামে অংশগ্রহণকারী একাধিক ব্যক্তি বা সংস্থার মধ্যে সমঝোতার প্রবণতা চোখে পড়ার মতো। যে কারণে অনেক ক্ষেত্রেই নিলামে ওঠা জমি বা সম্পত্তির যথাযথ মূল্য পাওয়া যাচ্ছে না।’ শনিবার দুপুরে অর্থনৈতিক স্থায়িত্বে সম্পত্তি ভ্যালুয়ারদের ভূমিকা নিয়ে আরভিও এসমা ফাউন্ডেশনের কর্মশালায় একথা বলেন তিনি। সরকারি জমির ক্ষেত্রে অর্থদপ্তরের অধীনস্থ আইজিআরের নির্ধারিত দাম বা মূল্যায়ন প্রাধান্য পেয়ে থাকে। তবে স্বাধীন ভ্যালুয়ারদের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় বলেও তিনি জানিয়েছেন। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের জুডিশিয়াল মেম্বার বিদিশা বন্দোপাধ্যায় বলেন, ‘ভ্যালুয়ারদের দ্বারা সঠিক মূল্যায়ন এই সংক্রান্ত মামলার শুনানির জন্যও ভীষণ গুরুত্বপূর্ণ। সেই কথা মাথায় রেখেই তাঁদের কাজ করা উচিত।’ ফাউন্ডেশনের এগজিকিউটিভ ডাইরেক্টর অমিতাভ দে সম্পত্তি ভ্যালুয়েশনে এআই ব্যবহারের ঝুঁকি এবং সুযোগ সম্পর্কে সবাইকে অবগত করেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ