Bartaman Logo
২২ জুলাই, ২০২৬

ফাঁকা কামরায় ধর্ষণের চেষ্টা, চলন্ত ট্রেন থেকে ঝাঁপ তরুণীর

চলন্ত ট্রেনের ফাঁকা কামরায় ধর্ষণের চেষ্টা। দুষ্কৃতীর হাত থেকে রেহাই পেতে ট্রেন থেকে ঝাঁপ দিলেন তরুণী। হায়দরাবাদের এই ঘটনায় কোনওক্রমে প্রাণে বেঁচেছেন নির্যাতিতা।

ফাঁকা কামরায় ধর্ষণের চেষ্টা, চলন্ত ট্রেন থেকে ঝাঁপ তরুণীর
  • ২৫ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: চলন্ত ট্রেনের ফাঁকা কামরায় ধর্ষণের চেষ্টা। দুষ্কৃতীর হাত থেকে রেহাই পেতে ট্রেন থেকে ঝাঁপ দিলেন তরুণী। হায়দরাবাদের এই ঘটনায় কোনওক্রমে প্রাণে বেঁচেছেন নির্যাতিতা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্তে নেমেছে রেল পুলিশ। অভিযুক্তের হদিশ পেতে চারটি দল গঠন করেছে জিআরপি। 

Advertisement

নির্যাতিতা একটি বেসরকারি সংস্থার কর্মী। শনিবার মোবাইল সারাতে ট্রেনের মহিলা কামরায় চেপে মেডচাল থেকে সেকেন্দ্রাবাদে যাচ্ছিলেন তিনি। কামরায় প্রথমে তাঁর সঙ্গে আরও দু’জন মহিলা ছিলেন। আলওয়াল স্টেশনে তাঁরা নেমে যান। অভিযোগ, এরপরেই তরুণীর কাছে আসে বছর পঁচিশের এক যুবক।  প্রথমে কুপ্রস্তাব দেয় অভিযুক্ত। তাতে রাজি না হওয়ায় তরুণীকে ধর্ষণের চেষ্টা করে সে। যৌন নিগ্রহের হাত থেকে বাঁচার মরিয়া চেষ্টায় চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন তরুণী। এরফলে মাথা, থুতনি, ডান হাত ও কোমরে গুরুতর চোট পেয়েছেন তিনি। পরে অন্যান্য যাত্রীরা তাঁকে সরকারি হাসপাতালে ভর্তি করে দেন। সোমবার সেকেন্দ্রাবাদ জিআরপির এসপি জি তন্দনা দীপ্তি জানান, বর্তমানে তরুণীর অবস্থা স্থিতিশীল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ