Bartaman Logo
৯ জুন, ২০২৬

সাংবাদিকদের উপর হামলা, সমস্ত পত্রিকায় সম্পাদকীয় কলাম ফাঁকা রেখে প্রতিবাদ

মাঝে কিছুদিনের বিরতি। ফের হিংসার আগুনে জ্বলে উঠেছে মণিপুর। বিজেপি সরকারের আমলে ২০২৩ সাল থেকে শুরু এই অশান্তি থামার কোনও ইঙ্গিতই নেই।

সাংবাদিকদের উপর হামলা, সমস্ত পত্রিকায় সম্পাদকীয় কলাম ফাঁকা রেখে প্রতিবাদ
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: মাঝে কিছুদিনের বিরতি। ফের হিংসার আগুনে জ্বলে উঠেছে মণিপুর। বিজেপি সরকারের আমলে ২০২৩ সাল থেকে শুরু এই অশান্তি থামার কোনও ইঙ্গিতই নেই। এন বীরেন সিং সরকার ভেঙে রাজ্যে জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। কিন্তু তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ । রাজ্যের অস্থির পরিস্থিতিতে বারেবারেই  আক্রান্ত হচ্ছে সংবাদমাধ্যমও। সোমবার সম্পাদকীয় কলাম ফাঁকা রেখে ঘটনার অভিনব প্রতিবাদ জানাল মণিপুরের প্রায় সমস্ত প্রথমসারির সংবাদপত্রগুলি। ওই ফাঁকা জায়গায় বড় বড় অক্ষরে শুধু লেখা-‘এএমডব্লুজেইউ ও ইজিএম সাংবাদিকদের লাগাতর নিগ্রহ ও হুমকির নিন্দা করছে’। 

Advertisement

গত শনিবার কোয়াকেইথেলে সংবাদ সংগ্রহে গেলে একটি টেলিভিশন চ্যানেলের দুই সাংবাদিককে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেধড়ক মারকর করেন বলে অভিযোগ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এডিটরস গিল্ড মণিপুর (ইজিএম) এবং অল মণিপুর ওয়ার্কিং জার্নালিস্টস ইউনিয়ন (এএমডব্লজেইউ)। এই দুই সংগঠন রবিবার যৌথ বৈঠক করে এফআইআর দায়েরের সিদ্ধান্ত নিয়েছে। সাংবাদিকদের উপর লাগাতার হামলার ঘটনায় যুক্তদের উপযুক্ত শাস্তির দাবিও জানানো হয়। একইসঙ্গে সোমবার সমস্ত সংবাদপত্রের সম্পাদকীয় কলাম ফাঁকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পর্কিত সংবাদ