Bartaman Logo
৯ জুন, ২০২৬

চাকরি যাওয়ার বদলা নিতে হামলা! তিরবিদ্ধ সিবিআই অফিসার

রেলওয়ের এক মামলায় ১৯৯৩ সালে চাকরি গিয়েছিল দীনেশ মুর্মুর। সেই থেকে রাগ পুষে রেখেছিল সে। মাঝে কেটে গিয়েছে ৩২ বছর।

চাকরি যাওয়ার বদলা নিতে হামলা! তিরবিদ্ধ সিবিআই অফিসার
  • ২৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: রেলওয়ের এক মামলায় ১৯৯৩ সালে চাকরি গিয়েছিল দীনেশ মুর্মুর। সেই থেকে রাগ পুষে রেখেছিল সে। মাঝে কেটে গিয়েছে ৩২ বছর। এরইমধ্যে মামলার দায়িত্বপ্রাপ্ত সিবিআই অফিসার বীরেন্দ্র সিংয়ের উপর সুযোগ বুঝে হামলা চালালো অভিযুক্ত। গাছের আড়াল থেকে ওই সিবিআই অফিসারকে লক্ষ্য করে তির ছোড়ে অভিযুক্ত। ঘটনায় জখম হয়েছেন বীরেন্দ্র। উত্তরপ্রদেশের হজরতগঞ্জে নাভাল কিশোর রোডে সিবিআই দপ্তরের বাইরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। 

Advertisement

পুলিস অভিযুক্ত বিহারের মুঙ্গের জেলার খাদাগপুরের বাসিন্দা দীনেশকে গ্রেপ্তার করেছে। ১৯৯৩ সালে রেলওয়ের ওই মামলায় সিবিআই তদন্ত চালায়। সেই সময় কেন্দ্রীয় এজেন্সির এএসআই ছিলেন বীরেন্দ্র সিং। তদন্তের জেরে তৎকালীন জুনিয়র কর্মী দীনেশের চাকরি চলে যায়। সেই থেকেই বীরেন্দ্রর উপর ক্ষোভে ফুঁসছিল সে। চাকরি যাওয়ার পর গ্রামে ফিরে গিয়ে দীনেশ তির চালানো শেখে। শনিবার লখনউয়ের ব্যস্ত রাস্তায় গাছের আড়াল থেকে বীরেন্দ্রকে লক্ষ্য করে তির ছোড়ে দীনেশ। সেটি বীরেন্দ্রর বুকে বিঁধে যায়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তিনি বিপন্মুক্ত। 
দীনেশকে পথচারীরাই ধরে ফেলে পুলিসের হাতে তুলে দেন। ধৃতের বিরুদ্ধে বেশ কয়েক ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিসি জেরায় দীনেশ তির মারার কথা স্বীকার করেছে। 

সম্পর্কিত সংবাদ