Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

সহকারী অধ্যাপক নিয়োগ: অনিয়মের অভিযোগ স্বাস্থ্যে

রাজ্য স্বাস্থ্যদপ্তরে সহকারী অধ্যাপক নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও ত্রুটিবিচ্যুতির অভিযোগ জানাল একাধিক চিকিৎসক সংগঠন।

সহকারী অধ্যাপক নিয়োগ: অনিয়মের অভিযোগ স্বাস্থ্যে
  • ১৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য স্বাস্থ্যদপ্তরে সহকারী অধ্যাপক নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও ত্রুটিবিচ্যুতির অভিযোগ জানাল একাধিক চিকিৎসক সংগঠন। অভিযোগকারীদের তালিকায় রয়েছে বামপন্থী চিকিৎসক সংগঠন অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর্স ও তৃণমূলপন্থী ডাক্তার সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা), গ্রিভেন্স রিড্রেসেল সেল সহ বিভিন্ন মহলে জানানো হয়েছে অভিযোগ। বলা হয়েছে, বেশ কিছু শিক্ষক চিকিৎসককে বিষয় বিশেষজ্ঞ বা ডোমেইন এক্সপার্ট হিসেবে নিয়োগ করা হয়েছে, যাঁদের স্বচ্ছতা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তুলনায় কম সিনিয়ারিটির শিক্ষক চিকিৎসকদের কিছু বিষয়ের ডোমেইন এক্সপার্ট করা, অস্পষ্ট আধার কার্ড, সই, জন্মের প্রমাণপত্র আপলোড করা সহ নানা অভিযোগ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়াবম্যান  সুদীপ্ত রায় বলেন, ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ