Bartaman Logo
৯ জুন, ২০২৬

ডিব্রুগড়-গুয়াহাটি বিমানে বিপত্তি অল্পের জন্য রক্ষা অসমের মন্ত্রীর

ফের বিমানে বিপত্তি। অল্পের জন্য রক্ষা পেল অসমের ডিব্রুগড় থেকে গুয়াহাটিগামী ইন্ডিগোর বিমান। জানা গিয়েছে, রবিবার দুপুর আড়াইটে নাগাদ বিমানটি ডিব্রুগড় থেকে গুয়াহাটির উদ্দেশে রওয়া দিয়েছিল।

ডিব্রুগড়-গুয়াহাটি বিমানে বিপত্তি অল্পের জন্য রক্ষা অসমের মন্ত্রীর
  • ১৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: ফের বিমানে বিপত্তি। অল্পের জন্য রক্ষা পেল অসমের ডিব্রুগড় থেকে গুয়াহাটিগামী ইন্ডিগোর বিমান। জানা গিয়েছে, রবিবার দুপুর আড়াইটে নাগাদ বিমানটি ডিব্রুগড় থেকে গুয়াহাটির উদ্দেশে রওয়া দিয়েছিল। বিমানে ছিলেন অসমের বাণিজ্যমন্ত্রী বিমল বোরা। গুয়াহাটিতে অবতরণ করতেই দেখা দেয় বিপত্তি। রানওয়ে ছোঁয়ার পর মুহূর্তে সেটি ফের উড়ে যায়। সেসময় রানওয়েতে অপেক্ষা করছিল অন্য একটি বিমান। কিছুক্ষণ আকাশে ওড়ার পর বিমানটি দ্বিতীয়বারে নির্বিঘ্নে অবতরণ করে। যদিও এই বিপত্তি কেন, তা নিয়ে বিমান সংস্থার তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ