Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বাস্থ্যভবনে বৈঠকের পর উঠে গেল আশাকর্মীদের কর্মবিরতি

অবশেষে ৪৭ দিনের মাথায় কর্মবিরতি তুলে নিলেন আশাকর্মীরা। বৃহস্পতিবারই রাজ্য বাজেটে আশাকর্মীদের ভাতা এক হাজার টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়।

স্বাস্থ্যভবনে বৈঠকের পর উঠে গেল আশাকর্মীদের কর্মবিরতি
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে ৪৭ দিনের মাথায় কর্মবিরতি তুলে নিলেন আশাকর্মীরা। বৃহস্পতিবারই রাজ্য বাজেটে আশাকর্মীদের ভাতা এক হাজার টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। পাশাপাশি, ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি ও মৃত্যুর ক্ষেত্রে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যর কথা ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে এসইউসিআইয়ের শ্রমিক সংগঠন এআইইউটিইউসি অনুমোদিত আশাকর্মীদের সংগঠনের প্রতিনিধি দল স্বাস্থ্যভবনে বৈঠক করে। তারপরেই কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। আশাকর্মীদের সংগঠনের তরফে ইসমত আরা খাতুন, কৃষ্ণা প্রধান ও এআইইউটিইউসির রাজ্য সম্পাদক অশোক দাস এদিন স্বাস্থ্যভবনে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। অশোকবাবু বলেন, ‘ন্যূনতম ১৫ হাজার টাকা ভাতার দাবিতে আমাদের আন্দোলন চলবে। কিন্তু কর্মবিরতি আমরা তুলে নিলাম। মা-শিশুদের জন্যই কাজে যোগ দেবেন আশাকর্মীরা।’ এদিনের বৈঠকে বেশ কিছু দাবি তাঁরা তুলে ধরেছেন। অশোকবাবু বলেন, ‘কর্মবিরতিতে থাকাকালীন অনেকে ভাতা পেয়েছেন, আবার অনেকে পাননি। আমরা বলেছি এই বিভাজন কেন? ওঁরা ফোনের রিচার্জের টাকাও কিছুটা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এর পাশাপাশি বকেয়া অর্থ মেটানোর কথা বলেছেন। আমরা বলেছি, স্বাস্থ্যকর্মীদের যেন অন্যান্য কাজে না পাঠানো হয়। ই-মেল দেওয়া হয়েছে অভিযোগ জানানোর জন্য।’ যদিও কর্মবিরতি উঠলেও দাবি-দাওয়া নিয়ে মিছিল-মিটিং-ডেপুটেশন প্রদান চলবে বলেই জানিয়েছে নেতৃত্ব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ