Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

জমি দুর্নীতির পৃথক তিনটি মামলায় শেখ হাসিনাসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জমি দুর্নীতির পৃথক তিনটি মামলায় শেখ হাসিনাসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ১৩ এপ্রিল, ২০২৫ ১৩:০৪
Prefer us on Google

জমি দুর্নীতির পৃথক তিনটি মামলায় বিপাকে পড়লেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ঢাকার পূর্বাচলে ‘ক্ষমতার অপব্যবহার করে’ ৩০ কাঠা জমি বরাদ্দ করে নিয়েছিলেন। সেই তিনটি মামলায় শেখ হাসিনা, বোন রেহানা ও তাঁর পুত্র ববি ও মেয়ে টিউলিপ সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দেওয়া চার্জশিটের ভিত্তিতেই এই নির্দেশ দিয়েছে আদালত। এর আগে গত ১০ এপ্রিল রাজউকের জমি বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের(দুর্নীতি দমন কমিশন) দায়ের করা মামলায় শেখ হাসিনা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ঢাকার এই আদালতই।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ